$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মোস্তাইন বিল্লাহ ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ৩৭১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
madok
oplus_0

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর এলাকায় মাদক নির্মূল করার লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় পাথরের চর টোলঘর প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও মাইনুল ইসলামের পরিচালনায় সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সরোয়ার- ই- আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ডাংধরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আখেরুজ্জামান নয়া, সাবেক সভাপতি আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ মেম্বার, সাধারণ সম্পাদক জুলহাজ উদ্দিন, সহসভাপতি মহসিন উদ্দিন মিলন, সহসভাপতি মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, আহ্বায়ক মমতাজুল ফারুক বিপ্লব, সদস্য সচিব আরিফুর রহমান, ছাত্র দলের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সহ অনেকেই।

প্রধান অতিথি সরোয়ার-ই -আলম বলেন, এলাকাকে মাদকমুক্ত করতে যত ধরনের ব্যবস্থা গ্রহন করার দরকার। আমরা যুব সমাজের পাশে থেকে করে যাবো। বক্তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা যদি সহযোগিতা করেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের এলাকাকে মাদক মুক্ত করতে পারবো। উপস্থিত বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে এবং যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ’ করতে হবে, এবং মাদকপ্রতিরোধে প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com