$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

আন্তর্জাতিক যুব দিবসে সাতক্ষীরায় সনাকের যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা গঠনে ১০ দফা প্রস্তাব

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৪৩৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:৪১ অপরাহ্ন
jobo

টেকসই বাংলাদেশ বিনির্মাণে চাই যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা”—এ শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরা এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে অনুষ্ঠানে
জেলার ১৮টি যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সনাকের সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামানে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সনাক-ইয়াস উপকমিটির আহ্বায়ক মোঃ অলিউর রহমান এবং ধারণাপত্র পাঠ করেন ইয়াস দলের নেতা সমাপ্তি গাইন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার ঘোষ, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, সনাক সদস্য ও সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড.দিলারা বেগম,সনাক সহ-সভাপতি মামনা খানম,ভারতশ্রী বিশ্বাস, পবিত্র মল্লিক দাশ, ডা. সুশান্ত কুমার ঘোষ, আবুল বাসার পল্টু, রুবকা সুলতানা, এসিজি সমন্বয়ক বিপ্লব হাসান ও হুমায়ুন কবীরসহ ১৮টি যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় যুববান্ধব রাষ্ট্র গঠনে টিআইবি প্রদত্ত ১০ দফা প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— জাতীয় ও স্থানীয় পর্যায়ে তরুণদের অর্থবহ রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষা ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, আন্তর্জাতিক শ্রমবাজার উপযোগী দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশে প্রণোদনা প্রদান এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে সম-প্রতিযোগিতা নিশ্চিত করা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com