• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

পঞ্চগড়ের মাহমুদুল জাতীয় পরিবেশ পদক -২০২৪ পাচ্ছেন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৩৬০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
mahmudul

 বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ ও শিক্ষাকর্মী পঞ্চগড়ের মাহমুদুল ইসলাম পরিবেশ রক্ষা ও সচেতনতা সহ ব্যাতিক্রমী অবদানের স্বীকৃতি স্বরুপ ‘জাতীয় পরিবেশ পদক -২০২৪’ পাচ্ছেন, পঞ্চগড়ের এই পরিবেশ প্রেমী। নীরবে কাজ করে গেছেন পরিবেশ রক্ষায়। আজ জাতীয় পরিবেশ দিবসে পরিবেশ পদকে স্বীকৃতি পাওয়া মাহমুদুলকে নিয়ে গর্বে ভাসছে পঞ্চগড়ের মানুষ।

প্রকৃতির প্রতি প্রেম ও সমাজের জন্য উত্তম কিছু করার মনের বাসনা লালন করতেন শৈশব থেকেই মাহমুদুল ইসলাম। তাইতো, পড়ালেখা শেষ করে সবাই যখন ব্যাস্ত হয়ে পড়ে অর্থ বিত্তের পেছনে, ঠিক তখন রাস্তায় রাস্তায় পলিথিন কুড়িয়ে, রাস্তার পাশে গাছ লাগানো এবং সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে সেই গাছ বিনামূল্যে সবাইকে বিতরন করে বেড়ান সেই যুবক।

এজন্য শুনতে হয়েছে অনেকের তাচ্ছিল্যপূর্ণ কটু কথা। তবে, দমে যাননি তিনি। শুধু পলিথিন কুড়ানো বা গাছ লাগনোই শুধু নয়, পাড়ায় পাড়ায় খোলা আকাশে পাঠশালা, সেখানে বই ও গাছ বিতরনের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় সবার মাঝে সচেতনতা সৃষ্টি সহ নিজ অবস্থানে থেকে সমাজের জন্য উত্তম কিছু করার অনুপ্রেরণাও যোগান তিনি। তাইতো পরিবেশের প্রতি তার অকৃত্রিম এ ভালোবাসার স্বীকৃতি স্বরুপ জাতীয় পরিবেশ পদক -২০২৪’ এর জন্য মনোনীত হয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া আজিজ নগর গ্রামের মাহমুদুল ইসলাম।

রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়ে যেখানে সেখানে পড়ে থাকা পলিথিন কুড়িয়ে তা বাড়িতে নিয়ে আসা। তারপর সেসব পলিথিনে মাটি, সার ও বীজ ভরে চাড়া গাছ উৎপাদন, এরপর সাইকেল নিয়ে পাড়া মহল্লায় ঘুরে সেসব গাছ ও বই বিতরণ, বই পড়ানোসহ পরিবেশ রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করে আসছেন তিনি। এরই মাঝে এলাকায় সাদা মনের মানুষ হিসেবেও মিলেছে বেশ পরিচিতি। স্থাপন করেছেন ছোটখাটো পাঠাগার। শুধু তাই নয়, তার উদ্ভাবিত খোলা আকাশ পাঠশালায় শিশুদের শিক্ষামূলক গল্প শোনানোর মধ্য দিয়ে বিতরণ করেন পরিবেশ ও সমাজ সচেতনতার বার্তাও।

দুই যুগের বেশি সময় ধরে চালানো তার এ কাজের স্বীকৃতি স্বরুপ তাই এবছরে আজকে পেতে যাচ্ছেন ‘জাতীয় পরিবেশ পদক – ২০২৪’ পুরস্কার। তবে, মোটেও মসৃন ছিলোনা তার এ পথ। শুনতে হয়েছে অনেক তাচ্ছিল্য পূর্ণ কটু কথা। তবে, হৃদয়ে ধারন প্রকৃতি প্রেম ও সমাজের প্রতি দ্বায়বদ্ধতা দমাতে পারেনি রংপুর কারমাইকেল কলেজ থেকে বাংলায় মাস্টার্স পাশ করা এ যুবককে।

মা মাহমুদা বেগমের দুই সন্তানের মধ্যে মাহমুদুল ছোট। ছেলের কর্মকান্ডে প্রথমের দিকে আপত্তি করলেও পরে তাকে উৎসাহ যোগাতেন মা। ছেলের এ অর্জনে আনন্দিত ও গর্বিত।

আর মাহমুদুলের এই অর্জনকে অভিনন্দন জানিয়ে পরিবেশ, সমাজ তথা দেশকে সমৃদ্ধ করতে মাহমুদুলের মত সবার নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলার নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, “এই স্বীকৃতি আমি মনে করি মাহমুদুলকে আরও এই পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে আরও অনুপ্রাণিত করবে। মাহমুদুলের মত আমরা সবাই যেন পরিবেশের প্রতি সদয় হই।”

মানুষের বাসযোগ্য করে রাখতে, বৈশ্বিক উষ্ণায়ন রোধ করতে, মাহমুদুল ইসলাম মামুনের ব্যাতিক্রমী উদ্যোগ এখন প্রশংসা কুড়াচ্ছে সবার মাঝে। দুই দশক ধরে আন্তরিকতার সাথে তার কাজের স্বীকৃতি স্বরুপ এ পুরস্কার প্রাপ্তিই হবে সবার অনুপ্রেরণার উৎস, এমনটিই মনে করছেন এলাকাবাসী।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/