• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

বোদা হাইস্কুলের ১৯৬৮ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৩১৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
melon mela

বেলা শেষে “পবিত্র ঈদের অনাবিল আনন্দের পূর্ণতায় ভরে উঠুক সকলের জীবন” এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি ১৯৬৮ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ হলরুমে দীর্ঘ ৫৭ বছর পরে এসএসসি ১৯৬৮ ব্যাচের মিলন মেলায় মিলিত হন সহপাঠীরা।

মিলন মেলায় কৃষিবিদ ড. মো. শরীফুল ইসলাম হাসানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক, অবসরপ্রাপ্ত ডিভিসনাল ইন্সপেক্টর অব স্কুল ফজলে আবু মো. সফিউল আলম।

‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখে দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি ১৯৬৮ ব্যাচের মিলন মেলায় হৃদয়ে বেজেছে কবি গুরুর গানের এই কথাগুলো। দীর্ঘ ৫৭ বছর পরে মিলনমেলায় প্রাক্তন সহপাঠীদের পেয়ে হারিয়ে গিয়েছিলেন সেই পুরনো দিনের স্মৃতিতে। খুঁজে ফিরেছেন শিক্ষাজীবনের দিনগুলোর স্মৃতিকথা। এসএসসি ১৯৬৮ ব্যাচে ৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন শিক্ষার্থী মিলন মেলায় অংশ নেন। ৩৪ জন পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছেন। বাকিরা বিদেশে ও অসুস্থতা জনিত কারণে মিলন মেলায় উপস্থিত হতে পারেনি।

মিলন মেলায় এসএসসি ১৯৬৮ ব্যাচের মো. রফিকুল হক, মো. রফিকুল আলম, মো. সমির উদ্দীন, নূরুল ইসলাম, মজিবর রহমান, খোকা মজুমদার, গোলাম মুরশেদ, মো. মকলেছার রহমান, হেমন্ত কুমার, বলয় কুমার, লতিফুল ইসলাম, রুহুল আমিন প্রধান, রুহল আমিন সরকার, তছলিম উদ্দীন, নাজিম উদ্দীন, মুক্তা, জোহরা খাতুন (রুবি), গিয়াস উদ্দীন, শাহজাহান, সিদ্দিকুর রহমান, কামাল উদ্দীন, আফজাল, হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

১৩৭ বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। এসএসসি ১৯৬৮ ব্যাচের মিলন মেলা উপলক্ষে বিদ্যালয় চত্বরে উৎসবের আমেজ লক্ষ করা যায়। মিলন মেলায় শামিল হওয়া সহপাঠীরা দেশ-বিদেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে অবসর জীবন অতিক্রম করছেন। তাঁরা ফিরে যান সেই উজ্জল তারুণ্যভরা দিনগুলোতে।

পুরনো সব বন্ধু আর সহপাঠীকে পরস্পর জড়িয়ে ধরে হয়েছেন আত্মহারা। হাতে হাত আর বুকে বুক মিলিয়ে করেছেন কুশলবিনিময়। অনেকে আবার প্রিয় সহপাঠীকে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মোবাইল ক্যামেরায় নিজেদের বন্দি করেন নতুন করে। অনেকেরই দীর্ঘদিন পর সহপাঠীদের চিনে নিতে কষ্ট হয়। আবার অনেককে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি মুছতে দেখা যায়। কেউ কেউ খুঁজেছেন বিদ্যালয় মাঠসংলগ্ন সেই বিশাল খেলার মাঠের গাছের ছায়াতলে সহপাঠীদের নিয়ে আড্ডা দেওয়ার সব স্মৃতিকথা ভিড় করে আছে যে মনের গভীরে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/