শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবী জানিয়ে সাতক্ষীরায় র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা মটর সাইকেল চালক এসোসিয়েশনের মে দিবস পালিত।
১ লা মে বৃহস্পতিবার সকাল ১০টায শহরের প্রেসক্লাব মোড় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দীঘিরকান্দা মোড়ে এসে শেষ হয়। মিছিলের নের্তত্বে ছিলেন সাতক্ষীরা জেলা মটর সাইকেল চালক এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহিনুর ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ কেসমত হোসাইন র্যালির পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মোঃ আইনুল ইসলাম,বিশেষ অতিধি মোঃ আছাদ আহম্মেদ অনজু, মোঃ আবুল কালাম,মিসেস ফরিদা আক্তার বিউটি সহ সাতক্ষীরা জেলা মটর সাইকেল চালক এসোসিয়েশনের নেত্ববৃন্দ।
র্যালি পূর্ব সমাবেশে বক্তরা বলেন, শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে। তাদের প্রাপ্ত নিশ্চিত করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল হয়রানি মূলক নির্যতন বন্ধ করতে হবে। শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে সম্মান দেখাতে হবে। শ্রমিকরা বলেন, এই দিনে আমরা প্রেরণা গ্রহণ করি। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে।