• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৪৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
tarunno

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

সাতক্ষীরা সড়কের ৬ কিলোমিটার এ দৌড় প্রতিযোগিতা জেলা বিভিন্ন এলাকা থেকে ৫’শ শতাধিক ১২ থেকে ৪০ বছর বয়সী ৫৮ জন প্রতিযোগি অংশ নেন। এসময়, ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িঘর থেকে স্থানীয় লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যায় এবং জনসাধারণ দৌড় প্রতিযোগিতাটি উপভোগ করেন। ব্যাপক মানুষের ঢল নামলে শৃঙ্খলা রক্ষার্থে থানা পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও সাতক্ষীরা সরকারি কলেজের বিএনসিসি’র শিক্ষার্থীরা দায়িত্ব পালন করেন।

ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অফস) আমিনুর রহমান,সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যক্ষ আবুল হাশেম,জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আবুল কালাম বাবলা,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা সহ আরো অনেকে।

৬কিলোমিটারের এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়
সাতক্ষীরা পৌরসভার সুলতান পুর এলাকার যুবক নাহিদ হাসান প্রথম স্থান অর্জন করেন৷ কামানগর এলাকার যুবক মিলন ঢালী দ্বিতীয় এবং আমতলা এলাকার যুবক ইসান তৃতীয় স্থান অর্জন করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/