শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পঞ্চগড়ের বোদায় ৯৯১ শিক্ষার্থীকে শীতবস্ত্র ও ব্যাগ দিলো শিশুস্বর্গ ফাউন্ডেশন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২০৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
991

পঞ্চগড়ের বোদায় শিক্ষার্থীদের শীতের কাপড় ও স্কুলব্যাগ উপহার দেয় শিশুস্বর্গ ফাউন্ডেশন। শনিবার (৪জানুয়ারি) সকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ৬টি বিদ্যালয়ের  ৯৯১ শিশুকে শীতবস্ত্র স্কুল ব্যাগ এবং একবেলা একসাথে আহার তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় পঞ্চগড় জেলায় শীত আনন্দ উৎসবের মাধ্যমে ৭ হাজার শিশু- কিশোরকে শীতের কাপড়, স্কুলব্যাগ উপহার দিয়ে আসছে । তারই অংশ হিসেবে গতকাল শনিবার শীত আনন্দ উৎসবের মাধ্যমে প্রায় ৯৯১ শিক্ষার্থীর হাতে এসব উপহার তুলে দেয়া হয়।
প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন, শিশুস্বর্গ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ, পৌর বিএনপি’র আহবায়ক মো. আব্দুস সামাদ তারা প্রমুখ উপস্থিত ছিলেন।
এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর স্কুলপড়ুয়া শিশু-কিশোরদের হাতে তুলে দেয়া হয় শীতের কাপড় ও স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com