শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সানন্দবাড়ীতে সাদ পন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২২৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
manbbondhon

টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় ৪ জনের মৃত্যুসহ শতাধিক আহত ও নিখোঁজের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর সোমবার সকালে ১১ টায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি ওলামায়ে কেরাম, তৌহিদী জনতা ও তাবলীগ জামাত বাংলাদেশের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে তারা ঘণ্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তারা বলেন, সাদ পন্থীরা খুনি, এরা সন্ত্রাসীদের দোষর হিসেবে কাজ করছে এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা আর চুপ করে থাকতে পারিনা। টঙ্গীর ইজতেমায় তারা যে সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের ভাইদের খুন করেছে, আহত করেছে অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই কর্মসূচি আরো কঠোরতম কর্মসূচিতে পরিণত হবে এরকমই হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com