• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সানন্দবাড়ীতে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সম্পন্ন

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২৪৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
kisor konto

কিশোর কন্ঠ পড়বো
জীবনটাকে গড়বো,
ফুলের মতো ফুটবো মোরা
জ্ঞানের আলোয় জ্বলবো এ প্রতিপাদ্যকে সামনে রেখে,
কিশোর কন্ঠ পাঠক ফোরাম জামালপুরের উদ্যোগে ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রসংশা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।

মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কিশোর কন্ঠের জামালপুর জেলা শাখার পরিচালক আহমাদ সালমান, কিশোর কন্ঠের জামালপুর জেলা শাখার উপদেষ্টা শামাউন সরকার, জামালপুর জেলার কিশোর কন্ঠের প্রতিনিধি সাব্বির সরকার প্রমূখ।

৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৯৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কিশোর কন্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তির সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র হল সুপারের দায়িত্ব পালন করেন, কিশোর কন্ঠের দেওয়ানগঞ্জ থানা
উপদেষ্টা ও সানন্দবাড়ী কলেজের সহযোগী অধ্যাপক নুর উদ্দিন আহমেদ।

কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন কিশোর কন্ঠের থানা পরিচালক মো.মতিউর রহমান ও সহকারী পরিচালক নাজমুল হক।

উল্লেখ্য উক্ত মেধা বৃত্তির ফলাফল আগামী মাসে প্রকাশিত হবে ইনশাআল্লাহ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/