• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে ৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২০০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
bgb

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় সাত লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি ।

রোববার (১৫ ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার গেড়াখালী হতে ১৯ বোতল ভারতীয় মদ, কালিয়ানী বিওপির সদস্যরা কালিয়ানী হতে ১০০০ পিস ভারতীয় ইয়াবা, চান্দুরিয়া বিওপির সদস্যরা কলারোয়ার উত্তর চান্দুরিয়া হতে ৬ বোতল ভারতীয় মদ আটক করে।

এদিকে কালিয়ানী বিওপির বিজিবি সদস্যরা কালিয়ানী নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কুশখালী বিওপির সদস্যরা কুশখালী মাঠ হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির সদস্যরা চারাবাড়ি নামক স্থান হতে ২৪ হাজার টাকা মূল্যের ৮ পিস ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কলারোয়ার ভাদিয়ালী এবং গেড়াখালী আমবাগান হতে ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রী পিচ এবং ভারতীয় শাড়ি আটক করে।

এছাড়াও, চান্দুরিয়া বিওপির সদস্যরা কলারোয়ার চান্দুরিয়া হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
আটককৃত ভারতীয় মালামালের মূল্য সাত লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত টাকা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/