• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৩০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
sat-jamat

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরায় এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা, সেক্রেটারী সমাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল হোসেন, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, সদর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, সদর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর প্রমুখ।

সভায় সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবরের পথ ধরে আওয়ামী লীগ যে সন্ত্রাসী রাজনীতি শুরু করেছিল তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। তখন থেকেই মূলত দেশকে রাজনীতিশূন্য করার প্রক্রিয়াও শুরু করা হয়। তারই ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা, ভোটাধিকারসহ মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হয়।

পরে সন্ধা থেকে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি স্মরনে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
https://slotbet.online/