বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরায় গাঁজাসহ মাদককারবারি দুই ভাই গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২২৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
atok

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ মাদক কারবারি দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া গ্রামের অশোক দাসের বাড়িতে অভিযান চালিয়ে এই গাজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুই মাদককারবারি হলো, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের বাবুলিয়া গ্রামের মৃত নিরাপদ দাসের দুই ছেলে অশোক দাস (৫৫) ও ষষ্ঠী দাস (৪৫)।

সাতক্ষীরা ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা শাখা পুলিশের একটি মাদকবিরোধী অভিযানিক দল সন্ধ্যায় বাবুলিয়া গ্রামের অশোক দাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে এক কেজি ওজনের গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা হেফাজতে রাখার অভিযোগে অশোক দাস ও তার ভাই ষষ্ঠী দাস কে গ্রেফতার করা হয়। আসামী অশোক দাস চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।

সাতক্ষীরা ডিবি পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা কিরে আসছিল। আসামী দ্বয়ের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা রুজু করা হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com