• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৫৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
manobbondhon

পঞ্চগড়ে বোদায় ৫ দিন ধরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়ামের নিখোঁজের ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধের কর্মসূচী পালন করেছে তার সহপাঠী ও এলাকাবাসী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বোদা বাসস্ট্যান্ডে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে প্রায় ২ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল, বোদা পৌরসভা বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম, সিয়ামের বাবা শল্লু ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র সিয়াম গত ১২ তারিখ সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে ফেরার পথে নিখোঁজ হন। এরপর থেকে ৫দিন পেরিয়ে গেছে, কিন্তু তার সন্ধান পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘোরার পরও দৃশ্যমান কোন পদক্ষেপ চোখে না পড়ায় তারা হতাশ।

প্রশাসনের ভূমিকায় হতাশা প্রকাশ করে, সাধারন মানুষ ও তাদের সন্তানদের নিরাপত্তা আসলে কে দেবে, এমন প্রশ্ন রাখেন বক্তারা। দ্রুত সময়ের মধ্যে সিয়ামের সন্ধানে সন্তোষজনক পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে সিয়ামের শিক্ষক-সহপাঠী, এলাকাবাসী ও সাধারন মানুষ সহ প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন। এসময় মহাসড়কের আগুন জ্বালিয়ে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিলে দু’পাশে কয়েকশ যানবাহন আটকে থাকায় প্রায় ২ঘন্টা যানজটের সৃষ্টি হয়।

পরে বোদা থানার ওসি (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল, বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় ও বোদা সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুবেলের এর আশ্বাস ও অনুরোধে অবরোধ তুলে নেন বিক্ষোভ কারিরা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/