• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৬০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
vill doctor

পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির বোদা উপজেলা শাখার মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) উপজেলার মাড়েয়া বাজারে মুমিন মুসলমান ইউনানী দাওয়াখানায় সভাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির বোদা উপজেলা শাখার সভাপতি মো. সারোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সেলিম পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলামিন ইসলাম, আটোয়ারী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক হোসেন, দেবীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ হামিদুল ইসলাম, বোদা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবিরাজ আঃ সালাম এবং দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফ।

এ ছাড়া উপস্থিত ছিলেন আঃ আজিজ হুজুর, হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মোঃ বাসেদুল ইসলাম বাসেত, হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মোছাঃ ফরিদা পারভীন, মোঃ শাহজাহান ইসলাম, মোতালেব হোসেন (গোয়াল) এবং বোদা উপজেলা শাখার প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিমসহ সংগঠনের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

সভায় সভাপতির বক্তব্যে মোঃ সারোয়ার হোসেন চিকিৎসকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অসম্পূর্ণ জ্ঞান নিয়ে চিকিৎসা করা রোগীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই চিকিৎসকদের নিয়মিত অধ্যয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং চিকিৎসাবিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হওয়া প্রয়োজন।

তিনি খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ বা ‘এলাজবিল গেজা’, ওষুধের সঠিক প্রয়োগ এবং রোগীর শারীরিক মেজাজ ও প্রকৃতি বিবেচনা করে চিকিৎসা প্রদানের বিষয়েও আলোচনা করেন। পাশাপাশি হাতুড়ে চিকিৎসার অপকারিতা তুলে ধরে চিকিৎসকদের পারস্পরিক সহযোগিতা ও জ্ঞানচর্চার আহ্বান জানান।

সভায় সংগঠনের নিজস্ব অর্থায়নে কার্যক্রম পরিচালনার বিষয়টি বিবেচনায় নিয়ে সদস্যদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ‘ইয়ানত’ বা সহায়তা তহবিল গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংগঠনের কোনো সদস্য বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়ানো এবং সদস্যদের নিয়মিত খোঁজখবর রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

চিকিৎসাসেবাকে আমানত হিসেবে উল্লেখ করে সভাপতি বলেন, চিকিৎসকদের শুধু অর্থ উপার্জনের উদ্দেশ্যে নয়, বরং মানবিক দায়িত্ববোধ ও আল্লাহর সন্তুষ্টির জন্য সেবা প্রদান করা উচিত। তিনি হজরত মুসা (আ.)-এর ঘটনার উল্লেখ করে বলেন, চিকিৎসকরা চিকিৎসার মাধ্যম মাত্র; প্রকৃত আরোগ্য আল্লাহর পক্ষ থেকেই আসে।

সভায় সংগঠনকে অরাজনৈতিক ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে পরিচালনা, সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক যোগাযোগ বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সভাপতি মোঃ সারোয়ার হোসেন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এবং ভবিষ্যৎ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/