• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দ্বিতল ডাকবাংলোর শুভ উদ্বোধন সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ পঞ্চগড়ের বোদায় কাজ তদারকির সময় উপসহকারী প্রকৌশলীর ব্যাগে দেড় লাখ টাকা, জনতার হাতে আটক ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: এনসিপির সাতক্ষীরায় গুড়পুকুর মেলায় পৌরসভার রাজস্ব ফাঁকি দিয়ে আ.লীগ নেতার কোটি টাকার বাণিজ্য! সাতক্ষীরায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার- স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতের জনশক্তিকে চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে হবে- গোলাম পরওয়ার পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক

পঞ্চগড়ের বোদায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দ্বিতল ডাকবাংলোর শুভ উদ্বোধন

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৩২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
firhad

পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দ্বিতল ডাকবাংলোর শুভ উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। সর্বসাধারণের দীর্ঘদিনের দাবি ও জেলার ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে নির্মিত ‘বোদা আধুনিক দ্বিতল ডাকবাংলো’-র শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদায় থানাপাড়া এলাকায় এই আধুনিক ডাকবাংলোর ফলক উন্মোচন করা হয়।
ডাকবাংলোটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিবৃন্দ এবং স্থানীয়দের নিয়ে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাচীন জনপদ পঞ্চগড়ের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে দর্শনার্থীদের সামনে তুলে ধরার লক্ষ্যে ২০১৯-২০২০ ও ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি সাধারণ) বরাদ্দের আওতায় জেলা পরিষদ পঞ্চগড়ের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর স্বচ্ছতা নিশ্চিত করতে ইজিপি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়।
১ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার ২৮৬ টাকা ব্যয়ে নির্মিত এই দ্বিতল ডাকবাংলোর নির্মাণ কাজ সম্পন্ন করেছে তেঁতুলিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মোঃ বাবর আলী।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী জানান, পঞ্চগড়ের বুকে নির্মিত এই আধুনিক ডাকবাংলোটি শুধুমাত্র একটি সাধারণ স্থাপনা নয়, বরং এটি এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার ক্ষেত্রে একটি মহতি ও যুগান্তকারী পদক্ষেপ। এটি জেলা তথা বোদা উপজেলার পর্যটন ও প্রশাসনিক কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করবে।

এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ সহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/