শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার

পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৫০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
accedent

পঞ্চগড়ে বোদায় তেঁতুলিয়াগামী একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ মোন্নাপাড়া এলাকায় পুকুরে উল্টে পড়ে গেছে। এ ঘটনায় চালকসহ কমপক্ষে ১৯ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৪টা ৪০ মিনিটের সময় ঢাকা- পঞ্চগড় মহাসড়কের বোদা উপজেলার পাথরাজ মোন্নাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা তেঁতুলিয়াগামী সালকি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে উল্টে পড়ে যায়। এতে চালক-হেলপারসহ অন্তত ১৯ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বোদা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে পঞ্চগড়েসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোদা থানার অফিসার ইচার্জ (ওসি) সোয়েল রানা জানান, বাসটি ২৫-৩০ জন যাত্রী নিয়ে ঢকা থেকে তেঁতুলিয়ার উদ্দেশে যাচ্ছিল। ভোর রাতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১৯ জন যাত্রী উদ্ধার এবং উদ্ধার কাজ চলছে বলে তিনি জানান।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com