শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার

দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৬৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
uddar

দীর্ঘ ১৭ বছর দলীয় প্রভাব খাটিয়ে কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবির জবরদখল করে রাখা ৮ দশমিক ১৫ একর সম্পত্তি অবশেষে ফেরত পেয়েছেন প্রবাসী শরিফুল ইসলাম ও তাঁর শরিকরা। দেরিতে হলেও নিজেদের পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারটি।

ভুক্তভোগী পরিবারে পক্ষে প্রবাসী শরিফুল ইসলাম জানান, সাতক্ষীরার দেবহাটা থানার বালিথা মৌজার ‘ধাপার ঘের’ এলাকায় তাঁদের ৮ দশমিক ১৫ একর পৈতৃক ও রেকর্ডভুক্ত জমি রয়েছে।

২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি, তাঁর ছেলে জায়েদ বিন কাদের ও তাঁদের সহযোগীরা জমিটি জবরদখল করে মৎস্য চাষ শুরু করেন। ক্ষমতার দাপট ও প্রাণনাশের ভয়ে দীর্ঘদিন তাঁরা (শরিফুল ও তার পরিবার) মুখ খুলতে সাহস পাননি।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শরিফুল দেশে ফিরে চলতি বছরের ৩ জুলাই সকালে স্বজনদের নিয়ে জমিতে যান।

অভিযোগ অনুযায়ী, সে সময় রওশন আরা রুবি, তাঁর ছেলে জায়েদ বিন কাদের, মাহাফুজ সরদার, বনি আমিন ও আব্দুল আলিমসহ ১০-১৫ জনের একটি সশস্ত্র দল তাঁদের ওপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার বিষয়টি মীমাংসার জন্য দেবহাটা থানাকে নির্দেশ দিলেও অভিযুক্ত পক্ষ উপস্থিত হননি। পরবর্তীতে জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং সাতক্ষীরা আদালতের জিপির (এচ) উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে অভিযোগ রয়েছে, বৈঠকে রওশন আরা রুবি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে তা ত্যাগ করেন।

ভুক্তভোগী পরিবারটি আরো জানায়, রওশন আরা রুবি ওই জমি সংক্রান্ত মামলায় নিম্নকোট এবং জজকোর্টে হেরে যাওয়ার পর এই মামলা নিয়ে হাইকোর্টে একটি রিট করে।

এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে উচ্চ আদালতের রায় পেয়েছি মর্মে দাবি করে রুবি। যেটা সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্যে প্রণোদিত।

অবশেষে স্থানীয় বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিজেদের পৈতৃক সম্পত্তির দখল বুঝে পান প্রবাসী শরিফুল ইসলাম ও তাঁর স্বজনরা। আইন ও বিচার ব্যবস্থার পাশাপাশি সহযোগিতায় এগিয়ে আসা সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন স্বস্তি প্রকাশ করেছে পরিবারটি।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেত্রী রুবির পুত্র ছাত্রলীগ নেতা জায়েদ বিন কাদের ওই প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী মামলা দায়েরের পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শরিফুল ইসলাম ও তার পরিবার। ওই চক্রান্তের হাত থেকে রক্ষা পেতে এবং নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারটি।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com