$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

জেসি রুবেলের সবুজ সংকেতই মিথ্যা ঘোষণায় আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য

স্টাফ রিপোটারঃ / ২৫৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
josi

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরে একের পর এক ভারত হতে আনা আমদানিকৃত পণ্য চালান আটকের ঘটনায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের রহস্যময় ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেছে।

বেনাপোল কাস্টমস হাউস সূত্রে জানা যায়,গত বৃহষ্পতিবার( ১২মার্চ)২৬ ইং রাতে বন্দরের ৩৭নং শেডে ১০০ প্যাকেজ বেকিং পাউডারের চালান আনলোড করা হয়।আমদানিকারক প্রতিষ্ঠান বেকিং পাওডারের ঘোষণা দিয়ে সেখানে শুল্ক ফাঁকি চেষ্টায় ভারতীয় উন্নতমানের শাড়ী, থ্রিপিচ, কসমেটিক্স ও ক্যামিক্যাল পণ্য আমদানি করেন।

পণ্য চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান সাফা ইমপেক্স এবং পণ্যচালানটি খালাসের দায়িত্বে ছিলো সি এন্ড এফ এজেন্ট প্রতিষ্ঠান মেসার্স হুদা ইন্টার ন্যাশনাল। পণ্য চালানটির মেনিফেস্ট নাম্বার ৬০১/২০২৬/০০১/০০১৬৩৩৩/০৩ ও এলসি নাম্বার ০০০০১৮১১২৬০১০৫৬৪।

স্থানীয়দের দেওয়া একাধিক তথ্যের সুত্র ধরে অনুসন্ধান চালালে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার সাইদ আহম্মেদ রুবেলের থলের কালো বিড়াল বের হয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে এক সি এন্ড এফ এজেন্ট প্রতিনিধি জানান, বেনাপোল স্থলবন্দরের চিহ্নিত শুল্ক ফাঁকিবাজদের সহায়তাকারী ও পৃষ্টপোষক হলো জেসি রুবেল।

লাখ লাখ টাকা অর্থ বানিজ্যে আমদানিকৃত পণ্য চালানে অনিয়ম করে আমদানিকারকদের বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা দিয়ে থাকে যা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সুষ্ঠ তদন্তে বের হবে।বেনাপোলের চিহ্নিত শুল্ক ফাঁকিবাজ ছোট আচঁড়ার কামাল,যশোরের আজিম, পুটখালীর মাস্টার হাদী,বেনাপোলের সামাদ, জাফরসহ ২০/২৫জন আমদানিকারক প্রতিনিধিকে সরকারী রাজস্ব ফাঁকি কাজে নিয়মিত সহায়তা করে থাকে।

এই তথ্যের সূত্র ধরে ব্যাপক খোঁজ চালালে জেসি রুবেলের দূর্নীতির সত্যতা পাওয়া যায়। বেনাপোলের গাজীপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মাসুদ রানা ও জেসি রুবেল আমদানি কারক প্রতিষ্ঠান সাফা ইমপেক্স এর সাথে এক তৃতীয়াংশ চুক্তিতে পূর্ব পরিকল্পিত ভাবে ভারত হতে মিথ্যা ঘোষণায় আনা শাড়ী থ্রীপিচ ও কসমেটিক্স এর চালানটি বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে ঢোকায়। রানা আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মেসার্স হুদা ইন্টারন্যাশনালের কর্মচারী ও এ্যাসেসমেন্ট শাখায় কর্মরত রয়েছে।

একাজে রানার অপর সহযোগী ছিলো বেনাপোল স্থলবন্দরের ৩৭ নং শেড ইনচার্জ নুর আমিন। এর আগে গত ২২ অক্টোবর ২০২৫ইং তারিখে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ ভারতীয় ট্রাক নং- ডাব্লু বি-৩৩ডি-১০২৭,ডাব্লুবি-০২সি৫৯২১ ও ডাব্লু বি-১১সি-৩১৩৩ ট্রাক যোগে বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা ১৩ কোটি টাকা মূল্যের পণ্য চালান আটক করে।

যাহার মেনিফেস্ট নং-৬০১-২০২৫- ০০৩০০৬১২৪৭-০৯। পণ্য চালানটি পরিক্ষণ কালে কাস্টমস কর্তৃপক্ষ ঘোষণা বর্হিভূত পণ্য ১০ লাখ ৮০ হাজার পিস জিলেট ব্লেড ও তিন প্যাকেজ অন্যান্য পণ্য জব্দ করেন।

ঐ পণ্য চালানটির আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স আশিকুল ইসলাম এন্ড সন্স থাকলেও আমদানিকারক প্রতিনিধি ছিলো এই মেসার্স হুদা ইন্টার ন্যাশনাল। কাস্টমস এ্যাক্ট অনুযায়ী সরকারী রাজস্ব ফাঁকি চেষ্ঠায় মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি প্রমানিত হলে সি এন্ড এফ এজেন্ট লাইসেন্স বাতিলসহ জেল জরিমানার বিধান থাকলেও পূর্ব সখ্যতার সূত্র ধরে রানার তদবিরে কোটি টাকা ঘুস নিয়ে হুদা ইন্টার ন্যাশনালের লাইসেন্স বাচাতে তৎকালীন কমিশনারকে সুপারিশ করেন বেনাপোল কাস্টমস হাউসের ঘুসখোর কর্মকর্তা জেসি রুবেল।

এ বিষয়ে জানতে অভিযুক্ত কাস্টমস কর্মকর্তা রুবেলের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার কল দিলে রিসিভ না করায় বক্তব্য জানা যাইনী।

বাংলাদেশ দূর্নীতি কমিশন দুদকের অনুসন্ধানে জেসি রুবলের জ্ঞাত আয় বর্হিভূত অর্থ সম্পদের হিসাব নিলে বের হবে সরকারী ক্ষমতার অপব্যবহার করে ঘুস বানিজ্যে মত্ত হয়ে অনিয়ম করে সরকারী রাজস্ব ফাঁকি দেওয়ার ফিরিস্তি।

স্থানীয় সচেতন মহল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরসহ আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থার দৃষ্টি আকর্ষন করে সুষ্ট তদন্তের মাধ্যমে বেনাপোল স্থলবন্দরে আটক হওয়া ৬ কোটি টাকার পণ্য চালাটিতে রাজস্ব ফাঁকি চেষ্ঠায় জড়িতদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। সাথে সাথে বেনাপোল কাস্টমস হাউসের বহু বিতর্কিত যুগ্ন কমিশনার রুবেলের বিরুদ্ধে আনিত অনিয়ম দূর্নীতির অভিযোগ খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com