বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

মোংলায় গভীর রাতে বস্তাবন্দি অবস্থায় গলাকাটা বন্য শুকর উদ্ধার

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ১৮৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
sukar

পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন মোংলার সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া এলাকা দিয়ে পাচারকালে জবাই করা বস্তাবন্দি অবস্থায় একটি বন্য শুকর আটক করে স্থানীয় লোকজন।

(১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার)রাত ১১টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারি টহল ফাঁড়ী ও কাটাখালি টহলফাড়ির মাঝামাঝি বুরবুড়িয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় পাচারকারীরা শুকরটি নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে শুকরটিকে ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দিলে তারা ঘটনা স্থানে এসে গলাকাটা বন্য শুকরটিকে উদ্ধার করতে সক্ষম হন।বন বিভাগের বৈদ্যমারি এবং কাটাখালি টহল ফাঁড়ির সদস্যরা শুকরটি উদ্ধার করে কেরাসিন তেল মাটিচাপা দেন বৈদ্যমারি টহল ফাঁড়ির ক্যাম্পে। স্থানীয় কয়েকজনের তথ্যমতে গতকাল রাতে একদল পাচারকারী সুন্দরবন থেকে একটি বন্য শুকর শিকার করে জবাই করা অবস্থায় পাচারের চেষ্টা করছিলো।

তারা এই মাংস হরিণের মাংস বলে চালিয়ে দিয়ে বিক্রি করেন। তারা আরও বলেন বুরবুড়িয়া এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা ধাওয়া করে শুকরটিসহ পাচারকারীদের আটকে ফেলার চেষ্টা করার সময় তারা অন্য রাস্তা দিয়ে মটরগাড়ি যোগে চলে যান। তবে ধাওয়া খেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও জবাই করা শুকরটি বস্তাবন্দী অবস্থায় ফেলে রেখে যায়। ‎খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যুমারি টহল ফাঁড়ি এবং কাটাখালি টহল ফাঁড়ির ‎ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার রাজিবের নেতৃত্বে বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

বনরক্ষীরা ঘটনাস্থল থেকে জবাই করা শুকরটি উদ্ধার করেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাচারকৃত ও মৃত বন্যপ্রাণী লোকালয়ে রাখা বা ব্যবহারের সুযোগ না থাকায়, রাতেই বন কর্মকর্তাদের উপস্থিতিতে শুকরটিকে নিরাপদ স্থানে কেরাসিন তেল দিয়ে মাটিচাপা দেওয়া হয়।

এই বিষয় জানতে চাইলে ইফতেখার রাজিব বলেন”মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেলে চাঁদপাই এসিএফ ও স্টেশন কর্মকর্তার নির্দেশক্রমে ঘটনা স্থল থেকে একটি গলাকাটা শুকর বস্তা বন্দি অবস্থায় আমরা উদ্ধার করি পরে শুকুরটিকে ডিসপোজ করার জন্য যথাযত স্থানে গিয়ে ডিসপোজ করি আপাতত কোন অপরাধীকে অনুসন্ধান করতে পারিনি।

কিন্তু পরবর্তীতে এই ঘটনায় জড়িত কোন অপরাধীকে পাওয়া মাত্র তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহন করা হবে।সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রানী রক্ষায় বন বিভাগের এই সকল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com