রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরা সদর আলিপুর থেকে সেনাবাহিনীর অভিযানে ককটেল, গুলি ও মাদকসহ আটক ১

স্টাফ রিপোটারঃ / ২৬৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
atok

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ককটেল, পিস্তলের গুলি ও মাদক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় মো. আবু মুসা (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দুইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার আলিপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আবু মুসাকে পাঁচ রাউন্ড পিস্তলের গুলিসহ আটক করা হয়।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নির্জন বাঁশঝাড় থেকে পাঁচটি ককটেল, ৯৩টি ইয়াবা বড়ি ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক আবু মুসা সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. রেজাউল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সার্বিক নিরাপত্তা জোরদার করেছে। সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com