$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

মোংলায় ২৫ জামায়াত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ৪৭৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
jamat

মোংলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে অনুষ্ঠিত বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক মোঃ খলিল শেখ ও সাংগঠনিক সম্পাদক আজিজুল শেখের নেতৃত্বে ৩ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের ২৫ জন নেতা-কর্মী বিএনপির জনসভা প্রধান অতিথি এবং বাগেরহাট-০৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন।

এ সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জামায়াত নেতা-কর্মীদের সাদরে গ্রহণ করেন এবং তাদেরকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান। জামায়াতের রাজনীতি ছেড়ে এসে সদ্য বিএনপিতে যোগদানকৃতদের উদ্দেশ্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন, আপনাদেরও রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে দলকে আরো বেগবানে ভূমিকা রাখবেন।

সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপি সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com