• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনি প্রচারণা

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ৫৫৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
bnp-m

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় উপজেলার সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীরা তারই ধারাবাহিকতায় আজ (২৫ জানুয়ারী) বিকেলে বুরবুড়িয়া থেকে শুরু হওয়া মটরগাড়ি শোডাউন ও লিফলেট বিতরণের আয়োজন করেন যুবদলের নেতা কর্মীরা এতে নেতৃত্বে দেন যুবদল নেতা সুমন হাওলাদার।

আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কাজ শুরু করেছেন এই একঝাক যুবদলের কর্মীরা। এতে ছাত্রদলের নেতা কর্মীরাও অংশ গ্রহণ করেন! সরজমিনে ঘুরে দেখা গিয়েছে তারা বাড়ি দোকান পাঠ রাস্তাঘাটে গিয়ে মানুষের কাছে ধানের শীষের ভোট চাচ্ছেন যাতে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পদপ্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হতে পারে।

মটরগাড়ি শোডাউন ও লিফলেট বিতরণের সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের নেতা সুমন হাওলাদার, মামুন তালুকদার, রাজু হাওলাদার, ফারুক হাওলাদার, আক্তার মোল্ল্যা,মিলন হাওলাদার,তাকবীর ফরাজী,মোংলা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহাগ হাওলাদার, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শিপন ব্যাপারি,ছাত্রনেতা আবু সাঈদ হাওলাদার, ফয়সাল হাওলাদার,সহ প্রমুখ।

উক্ত মটরগাড়ি শোডাউন ও লিফলেট বিতরণের বিষয় জানতে চাইলে যুবদল নেতা সুমন হাওলাদার বলেন”( রামপাল – মোংলা) বাগেরহাট (৩) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম একজন ভালো মানুষ তিনি সব সময় গরীব দুঃখী মানুষ পাসে থেকেছেন বিগত আওয়ামিলীগ সরকার যখন ক্ষমতায় ছিলো আমাদের জেল থেকে ছাড়িয়ে আনছেন আমাদের বাড়িতে বাজারঘাট করে দিয়েছেন সব সময় খোঁজ খবর নিয়েছেন তাকে আমরা আমাদের ধানের শীষের প্রার্থী হিসেবে পেয়ে গর্বিত তাই আসছে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করবো এবং ধানের শীষে ভোট দিবো। আপনাদের সকলের কাছে আমাদের এই আহবান। আমাদের এই সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/