• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরা শ্যামনগরে ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোটারঃ / ২৪১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
atok

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ মোঃ শফিকুল ইসলাম (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী এলাকায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার সময় কোস্ট গার্ড স্টেশন কৈখালী অভিযান পরিচালনা করে। আটককৃত ব্যক্তি পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানী গাজীর পুত্র।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকায় জব্দকৃত বিদেশি মদ সহ এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/