বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোটারঃ / ২৪৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
bnp-sat

সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় কুখরালী বলফিল্ড মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর–২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। জেলা বিএনপি র সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু এবং সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি।

এছাড়াও জেলা ও পৌর বিএনপি এবং ওয়ার্ড এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা আনিসুর রহমান আজাদী।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com