$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২২৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
bnp

সাতক্ষীরা প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের কুখরালী ফুটবল মাঠে ৬ নং ওর্য়াড বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল রউফ।

পৌর বিএনপি র সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দীনের সভাপতিত্বে ও ৬নং ওর্য়াড বিএনপি র সদস্য মোঃ মিয়ারাজের আলীর সঞ্চালনায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, সদর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান,৬নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি সাবুর আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,সদস্য আকরাম সরকার,ইউসুফ আলী,সাইফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এসময় দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া আজীবন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রাশেদুজ্জামান।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com