বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ফুটপাত দখল বাড়ছে জনদূর্ভোগ, নীরব প্রশাসন

স্টাফ রিপোটারঃ / ৫০৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৩:০২ অপরাহ্ন
smch

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের ফুটপাত, খোলা জায়গা, সবই এখন বেদখল। আশপাশের এলাকায় একের পর এক গড়ে উঠছে অবৈধ দোকান, টং ও অস্থায়ী-স্থায়ী স্থাপনা। এতে যেমন সৌন্দর্য নষ্ট হচ্ছে, তেমনি চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সব দেখেও নির্বিকার প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, আগে মানুষ নির্বিঘ্নে হাঁটতে পারত, এখন সেই পথ দোকান আর মালামালে ভরপুর। সব জায়গা দখল হয়ে গেছে।

পথচারী হযরত আলী বলেন, আগে নির্বিঘ্নে হেঁটে যাওয়া যেত, এখন দোকান আর ভ্যানগাড়িতে জায়গা নেই। ফুটপাত মানেই এখন বাজার।রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন সব জায়গা দখল হয়ে গেছে। আমাদের চলাচল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তারা আরও বলেন আমাদের দাবী সংশ্লিষ্ট প্রশাসক অতি দ্রুত অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করে নির্বিঘ্নে চলাচল করার জন্য ব্যবস্থা করবেন।

নির্বাহী প্রকৌশলী, (সওজ ) মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, আমাদের উচ্ছেদ কার্যক্রম চলমান আছে । ফুটপাত ও রাস্তার জায়গা সরকারি সম্পত্তি। এগুলো কেউ দখল করতে পারে না। আমরা বিষয়টি অবগত হয়েছি। খুব দ্রুতই অভিযান চালানো হবে, প্রয়োজনে উচ্ছেদ কার্যক্রমও শুরু হবে।

শহরের সচেতন নাগরিকরা বলেন, যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে রোগী ও সাধারন পথচারীদের স্বাভাবিক চলাচল, সবই হারিয়ে যাবে দখলদারদের হাতে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com