শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

শিশু ও যুবদের সুরক্ষায় খেলাধুলা-বান্ধব পরিবেশ গঠনে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩০৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
news-sat

শিশু ও যুবদের সুরক্ষা, সুস্বাস্থ্য ও ইতিবাচক বিকাশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে খেলাধুলা ও শরীরচর্চায় অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ব্রেকিং দ্যা সাইলেন্স’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: হুসাইন শওকত।

প্রধান অতিথির বক্তব্যে মো: হুসাইন শওকত বলেন, ‘শিশুদের খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে হবে। তাহলেই তারা মাদক, মোবাইল ফোনসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত আসক্তি থেকে দূরে থাকবে।’ তিনি আরও উল্লেখ করেন, সাতক্ষীরা খেলাধুলার জন্য সম্ভাবনাময় একটি জেলা হলেও এখানে পর্যাপ্ত খেলাধুলার অবকাঠামো নেই। শিশুদের জন্য উপযুক্ত খেলার মাঠ তৈরিতে প্রশাসন ও স্থানীয় উদ্যোগের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। বিশেষ করে নারীদের জন্য একটি পৃথক ও নিরাপদ খেলার মাঠ স্থাপনে জেলা প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, ‘শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করে। স্কুল শেষে শিক্ষার্থীরা যাতে অযথা কোচিং নির্ভরতায় না পড়ে, সেজন্য সরকারি কোচিং নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, সাতক্ষীরায় খেলাধুলার পরিবেশ উন্নয়নে প্রাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠনগুলো এগিয়ে এলে জেলার খেলাধুলার মাঠগুলো পর্যায়ক্রমে খেলার উপযোগী করে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিশু সংগঠনের প্রতিনিধিরা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com