শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে খুলনায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোটারঃ / ২৯০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১১:০০ অপরাহ্ন
rupkolpo

ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তরের আয়োজনে “ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে খুলনার সিএসএস আভা সেন্টারে। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা (১০–১১ নভেম্বর ২০২৫) এ অংশগ্রহণ করেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ও গাবুরা ইউনিয়ন পরিষদের ৩০ জন নির্বাচিত নারী ও পুরুষ জনপ্রতিনিধি এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রতিনিধিদের রূপকল্প নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাজেট প্রক্রিয়া বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এর মাধ্যমে ইউনিয়ন পরিষদের পরিকল্পনা প্রণয়নকে আরও অংশগ্রহণমূলক, জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সম্পদ চিহ্নিতকরণ এবং বার্ষিক বাজেট প্রণয়নের ব্যবহারিক দিকসমূহে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। দলীয় আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর পর্ব এবং বাস্তব অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পান।

প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট জনাব রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। প্রশিক্ষণ কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা ও সমন্বয় করেন রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের পরিকল্পনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ইউনিয়ন পর্যায়ের রূপকল্প ও বাজেট পরিকল্পনাকে আরও বাস্তবসম্মত ও টেকসই করবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com