• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সানন্দবাড়ি ফুজিসান জাপানিজ স্কুলে জাপানিজ প্রতিনিধি দল

মোঃ মোস্তাইন বিল্লাহ ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ৫৭৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
japani

বাংলাদেশের তরুণ প্রজন্মকে পড়াশোনা ও উন্নত ক্যারিয়ার গড়ার লক্ষ্যে জাপানিজ প্রতিনিধি টিম জামালপুর জেলার সানন্দবাড়ী ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল ভিজিট করেন। জাপানি ভাষা এবং ওই দেশের কালচার কিছুটা শিখতে পারলেই উচ্চ শিক্ষা ও উন্নত বেতনে জাপানে চাকরির সুযোগ পাওয়া যাচ্ছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ফুজিসান জাপানী ল্যঙ্গুয়েজ স্কুল খোলা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জাপানিজ টিম স্কুলটি পরিদর্শন করেন। ইতোমধ্যে বেশ কয়েকজন জাপান গমনেচ্ছুক শিক্ষার্থী স্কুলটিতে ভর্তি হয়ে জাপানি ভাষা শিখছেন। শিক্ষার্থীরা জাপানি প্রতিনিধি দলকে জাপানি কায়দায় অভ্যার্থনা জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সার্জেন্ট (অব:) মোঃ আবু শামা অর্ডন্যান্স।

আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশী উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফটিক সরদার, শহিদুল ইসলাম ও জাপানিজ শিক্ষক দীন ইসলাম সোহেল। জাপানি উদ্যোক্তারা জানান, দীর্ঘবছর ধরে জাপানে জন্মহার আশংকাজনকভাবে কমেছে,গড় আয়ু বেড়েছে। জাপানে মানুষ বয়স বেড়ে বৃদ্ধ হচ্ছে কিন্ত কর্মঠ যুবক শ্রেনী গড়ে উঠছে না। তাদের প্রচুর কর্মঠ ও জাপানি ভাষায় পারদর্শী কর্মী দরকার। তারা বলেন, জাপানি ভাষা ও সে দেশের কালচার কিছুটা শিখতে পারলে জাপানের অনেক কোম্পানীতে চাকরির সুযোগ রয়েছে। তারা জানান, অনেক আগে থেকেই ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, নেপাল,আফগানিস্তান ও ভিয়েতনাম থেকে অসংখ্য কর্মী জাপানে যাচ্ছেন।

বাংলাদেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের ফ্রী পড়াশোনার ব্যাবস্থা করে দিতে ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল ইতি মধ্যে কার্যক্রম শুরু করে দিছেন। পরিশেষে ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল সানানবাড়ি শাখার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/