গোপালগঞ্জ বৌলতলী বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান । রবিবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
বৌলতলী বাসস্ট্যান্ডের একটি পেট্রোলের দোকানে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা ছড়িয়ে পড়লে একেক করে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এতে অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলি সরদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
https://slotbet.online/