• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরায় ৩১ দফার লিফলেট বিতরণ করলেন তাসকিন আহমেদ চিশতি

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৫২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
bnp-sat

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় লিফলেট বিতরণ করা হয়েছে। ধুলিয়র,ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে রবিবার বিকালে ব্রহ্মরাজপুর বাজারে গণসংযোগ ও লিফলেট করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি।

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স,ম শহিদুল ইসলামের সভাপতিত্বে গণসংযোগে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আনারুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জাকির হোসেন আফিল, সদর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সোহরাব হোসেন বাবুল, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সাবেক কাউন্সিলর ওজিয়ার রহমান প্রমুখ।

বক্তারা বলেন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপি অবাধ সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। বক্তারা আরো বলেন,আগামী সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতক্ষীরা সদর ২ আসনের প্রার্থী হিসেবে সৎ যোগ্য ন্যায় পরায়ণ, সর্বস্তরের মানুষের আস্থাভাজন ব্যক্তি কে মনোনয়ন দিবেন। তাকেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। সংক্ষিপ্ত গণসংযোগ শেষে শত শত নেতাকর্মীদের নিয়ে ব্রহ্মরাজপুর বাজারে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।

 

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/