1. admin@dailyajkersomoy.com : admin :
  2. bot@local.invalid : Service Bot :
  3. sishoriful@gmail.com : shoriful : shoriful
পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও নারী শিশুসহ ১৫ জন পুশ-ইন - দৈনিক আজকের সময়
August 26, 2026, 12:59 pm
Title :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও নারী শিশুসহ ১৫ জন পুশ-ইন

  • Update Time : Saturday, July 5, 2025
  • 335 Time View
pusin

পঞ্চগড় সদর উপজেলার দুই সীমান্ত দিয়ে আবারও ৫ নারী, ৫ পুরুষ, ৫ শিশুসহ মোট ১৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ শনিবার (০৫ জুলাই) ভোররাতে জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন এবং অমরখানা ইউনিয়ন নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন রতনিবাড়ি বিওপির সীমান্ত খুনিয়াপাড়া ও অমরখানা সীমান্ত এলাকায় তাদের আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি আটককৃতদের জিজ্ঞাসা বাদে জানা যায়, তারা দীর্ঘ কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন এবং ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় তারা শ্রমিক হিসেবে কাজ করতো ৷ আজ শনিবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন রতনীবাড়ী বিওপির সীমান্ত খুনিয়াপাড়া ও অমরখানা সীমান্ত এলাকা ভারতীয় বিএসএফের ৯৩ কৈলাশ ক্যাম্পের সদস্যরা ৭৬৪/১৯ এস তাদের বাংলাদেশে পার করে দেন। ঘটনার পরপরই বিজিবির টহল দল অভিযান চালিয়ে ওই ১৫ বাংলাদেশিকে আটক করে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর পঞ্চগড় সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছ।

পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, পঞ্চগড় সদর উপজেলার দুই সীমান্ত দিয়ে মোট ১৫ জনকে ভারতীয় বিএসএফ পুশইন করে। পরে বিজিবি তাদেরকে আটক করে দুপুরে আমাদের সদর থানায় হস্তান্তর করেছে। আমরা আইন অনুযায়ী তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Theme Customized By BreakingNews