শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে ১ জনের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২৭৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন
marder

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে গুরুতর আহত বাদশা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত বাদশা মিয়া উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের নাটকটোকা (ডাকুয়াপাড়া) গ্রামের বাসিন্দা।

সোমবার (১৬ জুন) দুপুর ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়ার মৃত্যু হয়। নিহতের বড় ছেলে সইজ উদ্দিন দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, রবিবার (১৫ জুন) দুপুরে ঘটনা টি ঘটে, ঘটনার সময় বাদশা মিয়া তার বাড়ির আঙিনায় বাঁশের বেড়া বসাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী রুহুল আমিন, রবিন ইসলাম, হাফিজ উদ্দিন, রুবিনা বেগম এবং আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা ধারালো বাঁশিলা, লোহার খোচা ও লাঠি দিয়ে বাদশা মিয়াসহ পরিবারের সদস্যদের উপর হামলা করে। এতে বাদশা মিয়ার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হয়ে সেখানেই পড়ে যান।
আহতদের মধ্যে বাদীর ছোট ভাই সুলতান আলীর মেরুদণ্ড ভেঙে যায়, অপর ভাই সমশের আলী, ভাবী লিপি বেগম ও মা শেফালী বেগমও গুরুতর জখম হন। লিপি বেগমের শ্লীলতাহানির অভিযোগও রয়েছে এজাহারে মধ্যে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন ১৬ জুন (সোমবার) দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়ার মৃত্যু হয়।

নিহতের বড় ছেলে সইজ উদ্দিন দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com