1. admin@dailyajkersomoy.com : admin :
  2. bot@local.invalid : Service Bot :
  3. sishoriful@gmail.com : shoriful : shoriful
নারী দিবসে সাতক্ষীরা তিন অদম্য নারীদের সংবর্ধনা প্রদান - দৈনিক আজকের সময়
August 26, 2026, 7:44 am
Title :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

নারী দিবসে সাতক্ষীরা তিন অদম্য নারীদের সংবর্ধনা প্রদান

  • Update Time : Monday, March 10, 2025
  • 423 Time View
3 ladis

অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রুপান্তরের আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা পৌরসভা হল রুমে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম,পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, রুপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে সাতক্ষীরা পৌরসভার নাহিদাল আরজিন শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে,তালা উপজেলা স্বর্ণলতা পাল জয়িতা এবং পৌরসভার পিংকা বিশ্বাস অর্থনৈতিক সফলতায় তিন অদম্য নারী সংবর্ধনা প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তরা বলেন,নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে।নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই। ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। সাহস করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী-সহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। নারী উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সহযাত্রী হিসেবে কাজ করবে এটাই সবার প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Theme Customized By BreakingNews