পঞ্চগড়ের বোদা উপজেলায় বিশেষ অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ৩টি ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দিলো প্রশাসন। অভিযান চালিয়ে ভেঙ্গে দেওয়া হলো বেআইনিভাবে যত্রতত্র গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটা, বৈধ কাগজপত্র না থাকায় এই ৩টি ইটভাটা।
শুক্রবার (৭ মার্চ) সকাল ১১ টায় পঞ্চগড় জেলার বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ এর নেতৃত্বে উপজেলার সাতখামার ও লক্ষ্মীদ্বার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় পরিবেশ আইন অমান্য করে যত্রতত্র ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছে এ সকল অবৈধ প্রতিষ্ঠান। লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের হালনাগাদ ছাড়পত্র না থাকার দায়ে অবৈধ ৩ টি ইটভাটা আজ ভেঙে দেওয়া হয়। অবৈধ ইটভাটাগুলো হলো, মেসার্স এমএআর ব্রিকস, মেসার্স এএ ব্রিকস, ও লক্ষ্মীদ্বার এলাকার কেএমআর ব্রিকস।
এসময় পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক ইউসুফ আলী সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ জানান, সরকারী নীতিমালা না মেনে ও বৈধ কাগজপত্র ছাড়াই বেআইনী ভাবে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিলো এসব ইটভাটা। ইতিপূর্বে জরিমানা সহ বারবার সতর্ক করা সত্বেও তারা এসবের কোন তোয়াক্কা না করে কার্যক্রম পরিচালনা করার কারনে ভেঙে দেওয়া হলো ৩ টি অবৈধ ভাটা। জনস্বার্থে বাকি ইটভাটাগুলোতেও এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।