• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

দেওয়ানগঞ্জে যাত্রী বেশে অটো রিক্সা ছিনতাই, গ্রেফতার ২

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২৮১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
atok

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী – কাউনিয়ারচর সড়কে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ে জড়িত অভিযোগে দুই ছিনতাইকারি আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ)রাত্রিকালীন অভিযান পরিচালনা করে তাদেরকে বকশিগঞ্জ থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মামুন ওরফে সুমন (২৭) বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও জাকিরুল (২৫) একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

উল্লেখ্য, গত (০৩ মার্চ) রাত ৮.৫০ ঘটিকার সময় উপজেলার ডাংধরা ইউনিয়নের সানন্দবাড়ি-কাউনিয়ারচর সড়কের হারুয়াবাড়ী এলাকায় কাউনিয়ারচর বাজার থেকে সানন্দবাড়ি বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া নেয় ৩ ছদ্মবেশী ছিনতাইকারি। ইজিবাইকটি হারুয়াবাড়ি এলাকায় পৌঁছালে ইজিবাইক চালক জহরুল মোল্লাকে (৪০) মাথায় রড দিয়ে আঘাত করে যাত্রী সেজে থাকা ছিনতাইকারীরা এতে গুরতর আহত হন তিনি।

পরে চালককে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় জহুরুল মোল্লাকে উদ্ধার করেন স্থানীয়রা।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ে জড়িত অভিযোগে মামুন ওরফে সুমন ও জাহাঙ্গীর নামে দুই ব্যাক্তিকে বৃহস্পতিবার তাদেরকে বকশিগঞ্জ থেকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/