শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পঞ্চগড়ের বোদায় প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ১৮২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
tarunno

‘তারুণ্যের উৎসব, ফুটবলের জয়গান।’ এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় দিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিপুটি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন আজাদ,

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিদ ইসলাম কাচ্চু, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য সাখাওয়াত হোসেন ভূঁঞা শাহীন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়ার, মো. সাইফুর রহমান মনি, কামরুল হাসান হিলটন, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একি যায়গায় এসে শেষ হয়। পরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিপুটি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ফাহাদ করিম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিদ ইসলাম কাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জুলাই বিপ্লবের ডকুমেন্টরী ও
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনিন, ইথুন বাবু, মৌসুমি হামিদ, সিমা সরকার ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এসময় হাজার হাজার সংগীত পিপাসু দর্শক সংগীত উপভোগ করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com