$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আস্থা যুব উৎসব অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৮০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
astha

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে সাতক্ষীরায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে আস্থা যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান রুপান্তরের সহযোগিতায় আস্থা যুব ফোরাম ও জেলা নাগরিক ফ্লাটফর্মের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আস্থা যুব উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

যুব উৎসব উদযাপন কমিটির আহবায়ক শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু,রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, যুব উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব আসাদুল্লাহ আল মাসুদ সহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, তারুণ্য হলো সমাজের প্রাণশক্তি। আজকের তরুণ সমাজ ভবিষ্যতের নীতি নির্ধারক। যোগ্য নেতৃত্ব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ সমাজ গড়তে এবং দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও সততার সঙ্গে তরুণ সমাজকে সকল কাজে এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে আসলেই সমাজ এগিয়ে যাবে, এগিয়ে যাবে দেশ। তাছাড়াও তরুণদের মধ্যে থাকতে হবে দেশপ্রেম।

উৎসবে সাতক্ষীরা জেলার সাত উপজেলা থেকে প্রায় তিনশ এর অধিক যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। যুব ফোরামের সদস্যদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো আলোচনা সভা, স্টল প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শণী, যুবদের উপস্থাপনা, মণিপুরী নৃত্য, গান, স্থানীয় লোকশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান মনিরুজ্জামান ও উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সম্পাদক তামান্না জাবরিন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com