$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

পঞ্চগড়ের বোদায় মাদক, শাড়িসহ ২০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২২৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
bgb

পঞ্চগড়ের বোদায় সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা শাড়ি-থ্রি পিস ও মাদক সহ ২০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের নীলফামারী ৫৬ বিজিবি । বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

গত মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আমতলা কাজীপাড়া, লাহেরীপাড়ায় ও বগদুলঝুলা সুয়েরপাড় সীমান্ত থেকে মাদক সহ পণ্যগুলো আটক করা হয়। ভারতীয় পণ্যসহ অবৈধ মাদকের মূল্য ২০ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবির সদস্যরা। এসময় পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি এর অধীনস্থ বোদা উপজেলার ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার আজাহারুল ইসলামের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ৭৭১ এর সাব পিলার ১ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী কাজীপাড়া লাহেরীপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এতে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় বিভিন্ন ধরণের উন্নতমানের শাড়ি ১০০ পিস, ভারতীয় লেহেঙ্গা ১৪ পিস, ভারতীয় থ্রি পিস ১২ পিস, ভারতীয় উন্নতমানের গ্রাউন ৩ পিস এবং ভারতীয় সুজ ১ জোড়া আটক করে জব্দ করা হয়। তবে ঘটনার সময় কাউকে আটক করা সম্ভব হয় নি। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

এদিকে মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার জামাল সরকারের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ৭৭৫ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বগদুলঝুলা সুয়েরপাড় নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারত হতে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় ১৯ বোতল মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সীমান্ত নিরাপত্তাসহ অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ রোধে তৎপর রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ ভারতীয় পণ্যগুলো আটক করা হয়। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com