• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

দেওয়ানগঞ্জে বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২৬৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
bgb

বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর ব্যাটালিয়ান ৩৫ (বিজিবি) দেওয়ানগঞ্জে উপজেলার পাথরের চর বিজিবি ক্যাম্পের আয়োজনে স্থানীয় নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৪ জানুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলার পাথরের চর শাহী জামে মসজিদ সংলগ্ন মাঠে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর (৩৫ বিজিবি) পাথরের চর বিজিবি ক্যাম্পের দায়িত্ব রত
নায়েক সুবেদার মো. মানিক এর নেতৃত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সহকারী ক্যাম্প কমান্ডার মো. আব্দুর রাজ্জাক, আরও বক্তব্য রাখছেন স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

মোঃ রেজাউল করিম, ইমামা ও খতিব পাথরের চর শাহে জামে মসজিদ, মো. রেজাউল ইসলাম কালু হাজী বিশিষ্ট সমাজসেবক, শাহ মোহাম্মদ শামীম, সহকারী শিক্ষক মিতালি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতিতে উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় বিজিবির পক্ষ থেকে সীমান্ত সুরক্ষায় ও মানুষের জানমালের রক্ষায় জনসচেতনতামুলক বক্তব্য প্রদান ও দিকনির্দেশনা দেয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করে সীমান্ত অতিক্রম করে কিংবা সীমান্তঘেঁষা এলাকা পরিহার করে চলতে জনসচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়।
সভায় সীমান্ত দূর্ঘটনার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করতঃ নিম্নবর্ণিত বিষয় সমূহের উপর আলোচনা করা হয়ঃ

ক। অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ মাদক পাচার/গরু চোরাচালানের সাথে জড়িত না হওয়া।

খ। বাংলাদেশী নাগরিক কর্তৃক শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঘাস কাটা, ফসল বিনষ্ট করা, ফসল কাটা এবং গবাদি পশু চড়ানো ইত্যাদি কর্মকান্ড পরিহার করা।

গ। বাংলাদেশী নাগরিক কর্তৃক প্রতিপক্ষ বিএসএফ/ভারতীয় নাগরিকের সাথে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন, অশ্লীল ভাষা ব্যবহার এবং টহল দলের উপর ইট, পাথর নিক্ষেপ না করা।

ঘ। সন্ধ্যার পর কোন অবস্থাতেই সীমান্ত এলাকায় গমন না করা।

ঙ। বাঁশের আরকি ব্যবহার করে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে গরু পারাপার না করা।

চ। মাদক সেবনের কুফল সম্পর্কে আলোচনা এবং মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করা।

ছ। মানসিক অসুস্থ্য ব্যক্তিদের পাচার রোধে বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করা।

জ। সীমান্ত এলাকা দিয়ে যাতে জালনোট পাচার হতে না পারে সে ব্যাপারে নিজে সতর্ক থাকা এবং অন্যকে জালনোট পাচার প্রতিরোধে সতর্ক থাকার ব্যাপারে প্রেষণা প্রদান করা।

ঝ। বাস্তচ্যুত মায়ানমার নাগরিক (ঋউগঘ) যাতে কোনভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকা এবং বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করা।

ঞ। উপরোক্ত অপরাধের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে যথাযথ সতর্ক করা।

ট। এছাড়াও বিজিবি এবং স্থানীয় জনসাধারণের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার নিমিত্তে সকলকে প্রেষণা প্রদান করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/