বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশুসহ ১০ জন গ্রেপ্তার

satkhira map

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী পোতাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম (২৫), মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার শারমিন বেগম (৩০), সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাজাপুর গ্রামের হালিমা বেগম (২৬) ও সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬)। এদের সঙ্গে পাঁচ শিশু রয়েছে।

বিজিবি সূত্র জানায়, চাকরি এবং অন্যান্য কাজের উদ্দেশে প্রায় ছয় মাস আগে আটকব্যক্তিরা বিনা পাসপোর্টে অবৈধভাবে সাতক্ষীরা সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ফের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বৃহস্পতিবার ভোরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page