শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরা কলারোয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৫৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন
bnp-play

সাতক্ষীরার কলারোয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও শেখ হাসিনা গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় কারাবন্দি অবস্থায় নির্যাতিত মৃত্যুবরণকারী চার সাবেক ছাত্রনেতার স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া ছাত্রদের আয়োজনে শুক্রবার সকালে কলারোয়া বল্ডফিল্ড মাঠে জাতীয় ও বিএনপির দলীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে ক্রিকেট ম্যাচ খেলা উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় ১৯৭৯ সালের পুরোনো ছাত্রদল থেকে শুরু করে বর্তমান ছাত্রদলের সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ-সময় উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান আশরাফ হোসেন,কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু,যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজামান তুহিন, কলারোয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল,উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ,সদস্য সচিব তাওফিকুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ জাকির হোসেন,শেখ হাবিল হোসেন,উপজেলা ছাত্র দলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু,যুগ্ম আহবায়ক রাব্বি হোসেন,পৌর ছাত্র দলের আহবায়ক রাসেল,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা কালামুল্লাহ সহ আরো অনেকে।

প্রীতি ক্রিকেট খেলায় শেখ হাসিনা গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় কারাবন্দি অবস্থায় নির্যাতিত মৃত্যুবরণকারী চার সাবেক ছাত্রনেতার স্মরণে ১মিনিট নিরাপত্তা ও বিশেষ দোয়া মোনাজাত এবং খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com