1. admin@dailyajkersomoy.com : admin :
  2. bot@local.invalid : Service Bot :
  3. sishoriful@gmail.com : shoriful : shoriful
সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন - দৈনিক আজকের সময়
August 26, 2026, 1:16 am
Title :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

  • Update Time : Friday, November 8, 2024
  • 254 Time View
sat-bnp

সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের ৬নং ওয়ার্ডে কুখরালী মাঝেরপাড়া মোড়ে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন জেলা বিএনপি র যুগ্ম সম্পাদক ও সহ সমন্বক শেখ তারিকুল হাসান।

৬নং ওয়ার্ড বি এন পির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় ও ৬নং ওয়ার্ড বিএনপি র সাধারণ সম্পাদক মমতাজ আলীর সভাপতিত্বে এ-সময় উপস্থিতি ছিলেন,জেলা কৃষক দলের সভাপতি আহসানুল কাদীর স্বপ্ন,পৌর বিএনপি র আহবায়ক শেখ মাসুম বিল্লাহ শাহীন,পৌর বিএনপি র সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু,সাতক্ষীরা জজ কোটের জিপি বাবু অসীম কুমার,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামু সহ আরো অনেকে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ তারিকুল হাসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল অপশক্তিকে মোকাবেলা করতে হবে। দেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়, মন্দির, গির্জা, মানুষের জানমাল, সরকারি, বেসরকারি অফিস, দোকানপাট, বাড়ি-ঘরসহ রাষ্ট্রীয় সম্পদ কেউ যেনো ভাঙচুর এবং ক্ষতি করতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। দেশের সম্পদ আমাদের সকলের সম্পদ। তাই আমাদেরকেই দেশের সম্পদ রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বি এনপি তে অনুপ্রবেশ করে কেউ যেন দখলদারি ও অন্যায় করে বিএনপির দুর্নাম করতে না পারে এদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন,বিগত সকল আন্দোলন পৌর ৬নং ওয়ার্ড বি এন পি সকল নেতা কর্মী যেমন পাশে ছিলো সামনের দিক গুলো সকল আন্দোলন সংগ্রাম ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। এই অফিস উদ্বোধন মাধ্যমে এই এলাকার মানুষ যাতে সুশাসন পায়, বিএনপির ভিতরে কোনো অনুপ্রবেশ কারী সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতিত না হয় এবং তাদের থেকে চাঁদাবাজি,লুটপাট না করে সেদিকে খেয়াল রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Theme Customized By BreakingNews