• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরা ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৩২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
bgb-sat

০৬ অক্টোবর ২০২৪ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সীমান্তবর্তী কলারোয়া উপজেলার ঝিকরা হরিতলা ও ঝাউডাংগা পশ্চিমপাড়া পূজামন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি সনাতন ধর্মালম্বীসহ উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালীন তিনি বলেন আগামী ০৮-১৩ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম শারদীয় দূর্গোৎসব উদযাপিত হবে। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার সাতক্ষীরা সদর এবং কলারোয়া উপজেলায় প্রায় অর্ধশত পূজামন্ডপ রয়েছে। গত ০২ অক্টোবর ২০২৪ তারিখ হতে সাতক্ষীরা ব্যাটালিয়ন কর্তৃক উক্ত পূজা মন্ডপসমূহ এবং সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্থা/মনোবল বৃদ্ধিকারী টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে।সাম্প্রতিক সময়ে চলমান পরিস্থিতির আলোকে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশেপাশের জনপদে নিরাপত্তা জোরদার করেছে। সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে ইতেfমধ্যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশরোধে সার্বক্ষনিক বিজিবি টহল পরিচালনা করা হচ্ছে।

দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে ও সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য নিকটস্থ বিওপি/বেইজ ক্যাম্পের বিজিবি কমান্ডার ও ব্যাটালিয়নের সমন্বয়ে জরুরি হটলাইন সেবা চালু করা হয়েছে। বিজিবি টহল দল দিবারাত্রি সবসময় নিরাপত্তা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করেন।

সনাতন ধর্মালম্বীসহ উপস্থিত সকলে বিজিবির উদ্যোগে এলাকায় জনসাধারণের মাঝে উৎসব উপলক্ষে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টিসহ আস্থার পরিবেশ সৃষ্টি করায় বিজিবিকে ধন্যবাদ জানান।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
https://slotbet.online/