সাতক্ষীরার কাশেমপুরে জামায়াত কর্মী শহিদুল ইসলামকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ওসি এনামুল হক,সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানসহ ৩২ জনকে আসামী করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ভিকটিমের ভাই সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত নুরালী সানার ছেলে ইমাদুল ইসলাম বাদী হয়ে বুধবার (২৮ আগষ্ট) সাতক্ষীরার জৈষ্ঠ্য বিচারিক হাকিম নয়ন বড়ালের আদালতে এই মামলা দায়ের করেন। শুনানী শেষে বিচারক মামলাটিকে এফআইআর হিসেবে গণ্য করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
ভিকটিম জামায়াত কর্মী শহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত নুরালী সানার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বেলা সোয়া ২টার দিকে আসামীরা কালো মাইক্রোবাসে এসে শহিদুল ইসলামকে শহর উপকণ্ঠের কাশেমপুর গ্রাম থেকে তুলে নিয়ে যায়। পরে যশোর শহর উপকণ্ঠের পিকনিক কর্ণারে নিয়ে রাত ৮টার দিকে গুলি করে তাকে হত্যা করে। পরবর্তীতে পিকনিক কর্নারের সামনে তার মরদেহ রেখে আসামীরা ক্রসফায়ারের নাটক সাঁজায়।
সে সময় রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন থাকায় মামলা করার সাহস পায়নি। তবে শেখ হাসিনার পদত্যাগের পর পরিস্থিতি অনুকূলে আসায় ন্যায় বিচার পাওয়ার দাবিতে মামলা রুজু করেছেন বলে বাদী ইমাদুল ইসলাম দাবি করেন।
আদালতের বিচারক নয়ন বড়াল মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার ওসিকে এফ আই আর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। এ মামলার একজন আইনজীবী এড আকবার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
https://slotbet.online/