বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় নারী শ্রমিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৪৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ২:০৯ অপরাহ্ন
accedent

সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে এক নারী শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ভোর ৬ টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে এই ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিকের নাম শেফালী খাতুন (২৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের লাবসা কারিকর পাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মাইক্রোবাসের চালক রুবেল হোসেন জানান, নারী শ্রমিক শেফালী খাতুন সকালে কাজে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরার- যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট রেখে কিছু দুর এগিয়ে গেলে যশোরগামী দ্রুত গতির একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শেফালী।

স্থানীয় বাসিন্দা আসমা আক্তার জানান, কিছুদিন আগে শেফালীর স্বামী সোহরাব হোসেন মারা যায়। স্বামীর মৃত্যুর পর শেফালী অন্যের জমিতে ঘাসবাছা শ্রমিকের কাজ করতো। শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে সে কাজে যাচ্ছিল। এসময় পলিটেকনিক ইনস্টিটিউট রেখে কিছুদূর এগিয়ে গেলে একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com