বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রে পুলিশ ফিরে আসায় জনগণের স্বস্তি

মোঃ মোস্তাইন বিল্লাহঃ / ২৯৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ২:৩৭ অপরাহ্ন
police

জানা যায়, সম্প্রতি দেশের কয়েকটি ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও কয়েকশো আহত হন।

এছাড়া দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে নিজেদের নিরাপত্তাহীনতার দাবি করে বুধবার থেকে কর্মবিরতিতে যায় পুলিশ বাহিনী। এ সময় তারা কর্তৃপক্ষ ও সরকারের কাছে নানান দাবি তুলে ধরেন। দাবি না মানা পর্যন্ত তারা কর্মস্থলে যোগ দেবেন না বলেও ঘোষণা দেন। এমনকি তাদের দাবির লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেন। এতে দেশের বিভিন্ন স্থানে চুরি-ডাকাতির আশঙ্কা বেড়ে যায়। এছাড়া সাধারণ মানুষ থানায় বিভিন্ন ঘটনার অভিযোগ জানাতে এসে ফিরে যায়। বিষয়টি নজরে আসে পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের।

বৃহস্পতিবার নতুন পুলিশ প্রধান বাহিনীর সব সদস্যদের নিজ কর্মস্থলে যোগ দেয়ার আহ্বান জানান। আর যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাসও দেন। এরই প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের কর্মরত পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরে আসেন।

বাংলাদেশপুলিশ সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রে ফিরে আসায় চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক প্রভাষক নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, ‌ অরাজনৈতিক সংগঠন অসকস-বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি আবু শামা এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ ও সর্বস্তরের জনসাধারণ তাদেরকে কর্মে ফিরে আশায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com