• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দ্বিতল ডাকবাংলোর শুভ উদ্বোধন সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ পঞ্চগড়ের বোদায় কাজ তদারকির সময় উপসহকারী প্রকৌশলীর ব্যাগে দেড় লাখ টাকা, জনতার হাতে আটক ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: এনসিপির সাতক্ষীরায় গুড়পুকুর মেলায় পৌরসভার রাজস্ব ফাঁকি দিয়ে আ.লীগ নেতার কোটি টাকার বাণিজ্য! সাতক্ষীরায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার- স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতের জনশক্তিকে চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে হবে- গোলাম পরওয়ার পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সব শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় অন্তর্বর্তী সরকারের

নিউজ ডেস্কঃ / ৩৮৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪
student

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া সব শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় অন্তর্বর্তী সরকার বহন করবে। রোববার (১১ আগস্ট) জানানো হয়েছে এ তথ্য।

এর আগে গত ৮ আগস্ট রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শপথ নিয়েই বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে বিভিন্ন হামলায় আহতদের খোঁজখবর নেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান তিনি।

হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের সঙ্গে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তাদের শারীরিক অবস্থাও জানতে চান। এরপর হাসপাতালে কিছুক্ষণ থাকার পর বেরিয়ে যান তিনি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে গত ৪ আগস্ট ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক নিহতের খবর পাওয়া যায়। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশসহ মোট ১৪ জন পুলিশ সদস্য নিহত হোন।

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের প্রথম থেকে আন্দোলন করে আসছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় গত ১৫ জুলাই রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একইসঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধে গুলি চালায় পুলিশ।

শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের হামলায় কয়েক শতাধিক শিক্ষার্থী ও মানুষের মৃত্যু হয়। এ অবস্থায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ ও আন্দোলনের মুখে রোষানলে পড়ে গত ৫ আগস্ট দুপুর আড়াইটায় ক্ষমতা ছেড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে দেশের দায়িত্ব বুঝে নেয় সেনাবাহিনী।

এরপর অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/