বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি করছেন শিক্ষার্থীরা

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২২৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন
satro

সড়ক-মহাসড়কের ট্রাফিক ও পচ্ছিন্নতা অভিযানের পর এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকির দায়িত্ব কাঁধে তুলে নিল সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার(৯ আগস্ট) সকালে শহরের সুলতানপুর বড় বাজার পরিদর্শন করেছে শিক্ষার্থীরা।

দিনভর পরিছন্নতা অভিযান ও সড়ক নিয়ন্ত্রণের পাশাপাশি মাংস বাজার, মৎস্য বাজার ও কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে তারা। এসময় সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের কাঁচা বাজার, মাছ বাজার ও মাংসের বাজারে মূল্য তালিকা দেখে। কিছু কিছু দোকানের পণ্যের তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কি না তাও তারা পর্যক্ষেন করে। আর যে সব দোকানে মূল্য তালিকা নাই তাদেরকে মূল্য তালিকা টানিয়ে ব্যবসা করার আহ্বান জানায় শিক্ষার্থীরা ।

এ সময় শিক্ষার্থীরা বাজারে বিক্রেতাদের বলে, যেন তারা কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন, নিজেরা যেন কাউকে চাঁদা না দেন। এ ছাাড়া অযথাই দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানায় তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসময় জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেছেন বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং সড়কের উপর দোকানপাট পর্যবেক্ষণ করে তারা।

বাজার তদারকিতে এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সমন্বয়ক তামিম তাসমিন, সহ-সমন্বয়ক ওমর তাসনিম, সাব্বির ইসলাম, ফারহান তানভীর সহ আরো অনেকে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com