• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

পঞ্চগড়ে ভারতীয় তরুণী অনুপ্রবেশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: / ৩২১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
ponchagor

অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অনুপ্রবেশ করেন ভারতীয় তরুণী সানজিদা রুমা (২৩)। অথচ তিনি জানেনই না যে তেঁতুলিয়া বাংলাদেশের অংশ। এই তরুণীকে ঘিরে এলাকায় এখন নানা জল্পনা-কল্পনা। দানা বেঁধেছে রহস্যের। স্থানীয়দের সহায়তায় বিজিবি আটক করে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করেন। তাকে ৩১ জুলাই (বুধবার) দুপুরে আদালতে প্রেরন করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া এলাকায় কালো রঙের বোরখা পরিহিত অবস্থায় সন্দেহজনক ভাবে মহাসড়কে ঘুরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে ভজনপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। এবং বিজিবিকে খবর দেয়। তাৎক্ষণিক বিজিবি ঘটনাস্থলে এসে অনুপ্রবেশকারী ভারতীয় ঐ তরুণীকে আটক করেন। এসময় তার কথা-বার্তায় অসঙ্গতি পাওয়া যায়। সে ভারতের মুম্বাই থেকে এসেছেন বলে তিনি জানান।

স্থানীয়রা বলেন, ওই তরুণীর চলাফেরায় ভিন্নতা থাকায় সবার সন্দেহ হয়। তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে হিন্দি ভাষায় বেশ আজগুবি কথা বলতে থাকেন।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, খবর পেয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদে গিয়ে তার পরিচয় জানার চেষ্টা করা হয়। জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার নাম সানজিদা রুমা (২৩)। একই সঙ্গে তার বাড়ি ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় বলে জানা গেছে। তার বাবার নাম সেল্লু। তারা বাবা সেল্লু একজন অভিনেতা। মায়ের নাম শান্তি। তার নানার বাড়ি পঞ্চগড় বলেও জানায় এই তরুণী।
বিজিবি আরও জানায়, তার বাবা মুসলিম এবং মা হিন্দু। কিন্তু পঞ্চগড়ের কোথায় তার নানার বাড়ি তা সে জানাতে পারেনি। একই সঙ্গে পরিবার বা বন্ধুদের কোনো মোবাইল নম্বরও দিতে পারেনি। বান্দ্রা থেকে সে শিলিগুড়ি আসে। পরে আসেন পঞ্চগড়ে। কিন্তু পঞ্চগড় যে বাংলাদেশ এটি তিনি জানেন না। তার কথা-বার্তায় অসংলগ্নতা দেখা যায়।

ভজনপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোনায়েম বলেন, দেখে ও তার কথায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয় না। সব কিছুতেই কেমন যেন রহস্য। পরিস্থিতি বিবেচনায় তাকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু ওই তরুণী অবৈধ অনুপ্রবেশ করেছে তাই তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় দেয়া হয়েছে। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় বলেন, অবৈভাব অনুপ্রবেশের দায়ে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। পরে তাকে পুলিশি ব্যবস্থায় আদালতে প্রেরন করা হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/